প্রকাশিত: Thu, Mar 23, 2023 12:43 AM আপডেট: Fri, Jun 12, 2026 12:47 PM
যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনটি একপেশে ও পক্ষপাতমূলক: তথ্যমন্ত্রী
আনিস তপন: বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারবিরোধী বিভিন্ন এনজিও এবং প্রতিষ্ঠান থেকে তথ্যগুলো সংগ্রহ করেছে।
বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচন নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়েও তো অনেক কথা আছে। ডোনাল্ড ট্রাম্প তো নির্বাচনী পরাজয় এখনো অফিশিয়ালি মেনে নেননি। ট্রাম্পের নেতৃত্বে ক্যাপিটল হিলে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তেমন কিছু তো আমাদের দেশে হয়নি। সুতরাং আমাদের নির্বাচন নিয়ে কথা বলার আগে তাদের নিজেদের নির্বাচনের দিকে তাকানো উচিত বলে আমি মনে করি।
যুক্তরাষ্ট্রের প্রতিবেদনটি প্রত্যাখ্যান করছেন কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমি পুরো প্রতিবেদনটি প্রত্যাখ্যান করছি না। কারণ, সেখানে আরও অনেক ভালো কথাও বলা আছে। তবে সার্বিকভাবে মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র সংক্রান্ত যেসব বিষয় আছে সেগুলো পক্ষপাতমূলক।
বাংলাদেশে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, যে দেশে বছরে গড়ে ১০০০ ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়, সেখানে অন্য দেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তোলার নৈতিকতা আছে কিনা, দেখার বিষয়।
প্রসঙ্গত, গত ২০ মার্চ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে ‘২০২২ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাক্টিসেস: বাংলাদেশ’ শীর্ষক একটি মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনে ব্যালট বাক্স ভর্তি, বিরোধী দলের এজেন্ট এবং ভোটারদের ভয় দেখানোসহ নানা অনিয়মের অভিযোগে পর্যবেক্ষকদের কাছে ওই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ বলে বিবেচিত হয়নি। সম্পাদনা: মাজহারুল ইসলাম
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি